শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কাউখালীতে মাদক বিরোধী অভিযানে আটক-২

  • প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিনিধি:- কাউখালী থানার অফিসার ইনচার্জ  এনামুল হক চৌধুরীর নেতৃত্বে মাদক ব্যবসার জড়িত অভিযোগে আটক ২ ।   ৫এপ্রিল  দিবাগত রাতে  এসআই (নিঃ) জিন্নাত খান, এএস আই (নিঃ) আব্দুল কাইয়ুম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন । এসময় কাউখালী থানাধীন কাউখালী ০৪ নং কলমপতি ইউপিস্থ মাগইম্মাছড়ি গ্রামের জুমাফুল ওরফে জুমরুলের বসত ঘরের ভিতর হইতে মাদক ব্যবসায়ী আটক করেন।

আটকরা হল ১। মোঃ জুমাফুল আলী(৩৩), পিতা- মৃত সহর আলী, মাতা- খদিজা বেগম, সাং-ম্যাগইম্মাছড়ি, ০২নং ওয়ার্ড, ০৪নং কলমপতি ইউপি, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা ও ২। মোঃ আল আমিন(২৫), পিতা- মৃত আব্দুল খালেক, মাতা- মোছা মর্জিনা বেগম, সাং- হাতিমারা, ০২ নং ওয়ার্ড, ০৪নং কলমপতি ইউপি, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটিদের ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...