মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে  ১০ কেজি ওজনের টিউমার অপসারণ

  • প্রকাশিত: ১৯ মে ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে
  •  নিজস্ব প্রতিনিধি :-  রাঙ্গামাটি সদর উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ৬ নং বালুখালি থেকে বিগত ১৩ মে ২৬:  চন্দ্ররেখা চাকমা (৭০) স্বামী-জগদীশ ত্রিপুরা টিউমার সমস্যা নিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ভর্তি হয় একজন বয়স্ক মহিলা রোগী। বয়সের কারণে টিউমার সমস্যার বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় তিনি অনেকটা শয্যাশায়ী ছিলেন। রোগীর পরিবার ছিলো হতাশাগ্রস্থ এবং আতঙ্কিত। অবশেষে লোকমুখে শুনে তিনি ও তার পরিবার  হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসার উপর ভরসা রাখেন।
  •   রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক গন সব কিছু বিবেচনা ও পরীক্ষা- নিরীক্ষা করে গতকাল গতকাল সোমবার ১৮ মে  ২০২৬ অত্যন্ত সময় সাপেক্ষ সার্জারি অপারেশন সফলভাবে সম্পন্ন করেন। চন্দ্র রেখা চাকমার (৭০) শরীর থেকে সফলভাবে ১০ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে।
  • সার্জারি অপারেশনটি সফলতার সাথে সম্পন্ন করেন ডাঃ আবদুল্লাহ আল মামুন, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) এবং ডা : সাগর নন্দী জুনিয়র কনসালটেন্ট ( সার্জারি)  বিভাগের  টিম সদস্যগন ।
  • এই সময়সাপেক্ষ, সফল অপারেশনটি সফলভাবে শেষ করাতে জেনারেল হাসপাতাল, রাঙ্গামাটির তত্ত্বাবধায়ক ডা: নূয়েন খীসা  ও আবাসিক চিকিৎসক ডা: মুহাম্মদ শওকত আকবর খান পুরো অপারেশন টিম- কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।
  • আবাসিক চিকিৎসক ডা: মুহাম্মদ শওকত আকবর খান বলেন,সার্জারী বিভাগের সময়সাপেক্ষ, সফল অপারেশনটি সফলভাবে শেষ করতে সেবা প্রত্যাশীদের সন্তুষ্ট আমাদের সফলতা ।
  • সিভিল সার্জন নুয়েন খীসা বলেন,এটি আমাদের উপর সেবা প্রত্যাশীদের আস্থা ও বিশ্বাস অবশ্যই বাড়াবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...