মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

রাঙামাটিতে সড়ক নিরাপক্তা কমিটি সড়ক দুর্ঘটনায় ১২ জনকে ২৮ লক্ষ টাকার চেক প্রদান

  • প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১:০৫ অপরাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিনিধি:- আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ সুষ্ঠ, সুন্দর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে অদ্য ১৯ মে মঙ্গলবার ২০২৬  বিকাল ৩.০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সড়ক নিরাপক্তা কমিটির সভায় সড়ক দুর্ঘটনায় নিহত ০৪(চার)২০ লক্ষ টাকা আহত ৮ জনকে আট লক্ষ টাকা ১২ জনকে ২০ লক্ষ টাকার চেক চেক প্রদান করা হয়েছে।

আহত ৮ জনের তালিকা যারা প্রত্যেকেই এক লক্ষ টাকা করে পেয়েছেন।
১। পুষ্পিতা সাহা২। অনিন্দিতা ভৌমিক৩। কানিজ সুমারিয়া ইসলাম চেরি
৪। সুমনা বিশ্বাস৫। চন্দ্রিকা মন্ডল৬। সাদিয়া রহমান৭। তনুশ্রী রায়৮। বর্ণা রাণী কুন্ডু পূজা
এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত ঝর্ণা রাণী চাকমার পক্ষে তার সন্তান পিন্টুময় চাকমা; সবিতা চাকমার পক্ষে তার সন্তান সুশীল চাকমা; কেমি চাকমার পক্ষে তার স্বামী অংচিং মারমা; রুবিনা আফসানার পক্ষে তার বাবা মো: আব্দুর রহমান চেক গ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী। এতে সড়ক নিরাপত্তা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ০৪(চার) জনের পরিবারকে ২০(বিশ) লক্ষ টাকা ও আহত ০৮(আট) জনের প্রত্যেক কে এক লক্ষ টাকা ৮ লক্ষ টাকা সহ মোট ২৮(আটাশ) লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।  #

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...