মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

রাঙ্গামাটি শহরে মাদক ও অনলাইন জুয়ারী গ্রেফতার-০৩ জন 

  • প্রকাশিত: ২১ মে ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিনিধি:-  রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার  মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম  নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযান পরিচালনা করা হয়। গতকাল অভিযান টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
০১। মোঃ নিজাম উদ্দিন (২৭), পিতা-আবুল কাসেম, মাতা-রোকেয়া বেগম, সাং- রিজার্ভ বাজার, (উন্নয়ন বোর্ড এলাকায় প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে মোমবাতি ওয়ালার বাড়ি), থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি
২। মোঃ ফোরকান (২৮), পিতা-মৃত হাফেজ, মাতা-রওশন আরা বেগম, সাং-তবলছড়ি, নিচের বাজার, শহীদ আব্দুস শুক্কুর সড়ক, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি
উপরোক্ত আসামীদ্বয়ের নিকট হতে ২৫ (পঁচিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং আসামী মোঃ নিজাম উদ্দিন ও মোঃ ফোরকান  অনলাইনে জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে তাহাদের বিরুদ্ধে ০১। কোতয়ালী থানার মামলা নং- ১৩, তারিখ- ২১/০৫/২০২৬খ্রিঃ,ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণী ১০(ক)/৪১ , ০২। কোতয়ালী থানার মামলা নং- ১৪, তারিখ- ২১/০৫/২০২৬খ্রিঃ,ধারা- সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২০/০৭ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

৩। সুজন আহম্মেদ (৩৮), পিতা- খায়ের আহম্মেদ, মাতা- শাহনাজ বেগম, সাং- কাঠাঁতলী, লেকার্স রোড , থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটি।
কোতয়ালী থানার মামলা নং-১০, তারিখ- ১৪ মে, ২০২৬;ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর পলাতক আসামী মাদক কার্বারী সুজন আহম্মেদকে কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার কাঠাঁলতলী  লেকার্স রোডের সামনে  হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...