একবার একটা চলন্ত ট্রাক থেকে একটা চালের বস্তা পড়ে গেল। ট্রাক ড্রাইভার খেয়াল করল না, এবং সামনের দিকে চলে গেল। চালের বস্তা মাটিতে পড়তেই ওটা ফেটে গিয়ে চাল বাইরে চলে এলো। সেই চাল দেখে সেখানে পাখি এলো, কাক এলো, কবুতর এলো। এরা সবাই চাল খেতে লাগলো।
এমন সময় সেখানে একটা মানুষ এসে হাজির হলো। সে এদের সবাইকে তাড়িয়ে দিয়ে, মাটিতে পড়ে থাকা সব চাল বস্তায় ভরে বস্তাটি নিয়ে চলে গেল। আসলে এখানে যে পাখিগুলো ছিল সেগুলো কিন্তু কেবল বর্তমানেরই চিন্তা করত। কিন্তু মানুষ ভবিষ্যতের চিন্তা করে। আমরা ছোটবেলা থেকেই একটা জিনিস শিখে এসেছি যে, কাফনের কাপড়ের কোন পকেট থাকে না।
তাহলে এত সম্পদ আমরা কোথায় নিয়ে যাব? তারপরও মানুষ সম্পদের পিছনে ফুটতে থাকে। যেমন করে হোক, সৎ বা অসৎ উপায়ে, যাই হোক সম্পদের পাহাড় তৈরি করতেই হবে। আমার কথা হল, তোমরা পরিশ্রম করো। সম্পদ অর্জন করো। কিন্তু সেটাকে জমিয়ে পাহাড় না বানিয়ে খরচ করো। নিজের জন্য খরচ করো। পরিবারের জন্য খরচ করো। সমাজের জন্য খরচ করো। দেশের জন্য খরচ করো। দেশের মানুষের জন্য খরচ করো।
Write to Fariha Ananya