বুধবার, ০৩ জুন, ২০২৬

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান-এর ইন্তেকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক প্রকাশ

  • প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
ঢাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান-এর ইন্তেকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক প্রকাশ:

তারিখ: ১৭ এপ্রিল ২০২৬

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান-এর ইন্তেকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ প্রশাসনিক কর্মকর্তা।

তাঁর অকাল প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ ও কর্মঠ আমলাকে হারালো, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মোঃ রেজুয়ান খান, জনসংযোগ কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...