মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

রাঙামাটিতে শিক্ষক বদলির প্রতিবাদে নানিয়ারচর এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: ১৮ মে ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিনিধি:-বদলির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ না করে এক উপজেলার শিক্ষক আরেক উপজেলায় বদলির প্রতিবাদে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ ঘটিকায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের  মুল গেইটের সামনে প্রবেশ পথে মানব বন্ধন করা হয়।

নানিয়ারচর উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখের কবিতা চাকমা, শ্রীতন চাকমা, নিউটন চাকমা, বিদ্যাজয় চাকমা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাদের খেয়ালখুশি মত অন্য উপজেলা থেকে সহকারী ও প্রধান শিক্ষকদের নানিয়ারচরে বদলি করছে। আমার তাদের এই বদলির প্রতিবাদ জানাই। পাশাপাশি যাদের নানিয়ারচরে বদলি করে আনা হযেছে, তাদের পূর্বের কর্মস্থলে ফেরত পাঠানোর জোর দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, এভাবে অন্য উপজেলা থেকে নানিয়ারচরে শিক্ষক বদলি হযে আসার কারণে এই উপজেলা শিক্ষকে শূন্য পদ পূরণ হযে যাচ্ছে। এতে আমরা শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। এটা আমার মেনে নিতে পারি না। মানব বন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে পার্বত্য মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য ,জেলা পরিষদ হস্তান্তরিত  প্রাথমিক বিদ্যালয় স্ব স্ব উপজেলায় নিয়োগ প্রদানের দাবী জানায়। এছাড়া শিক্ষা,স্থাস্থ্য,কৃষি ও অন্যন্যা হস্তান্তরিত বিভাগের নিয়োগ,বদলী ও পদন্নোতি অভিযোগ দীর্ঘদিনের । নেই কোন স্বচ্ছতা জবাবদিহিতা । ১৭ বছর ধরে চলেও ৫ আগষ্টের পর অন্তবর্তী সরকারে মনোনীত কেউ অধিকাংশ প্রতিনিধি নিরপেক্ষ নয় বলে জনশ্রুতি রয়েছে। ফলে জনগুরুপুর্ণ জনগুরুত্ব পুর্ণ প্রতিষ্ঠান আরো বেশী  বেপোরোয়া হওয়ার অভিযোগে শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে য়ায়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...