রাঙামাটি প্রতিবেদক:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিল ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, “নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সংবাদ যেন সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে, সে বিষয়ে সাংবাদিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই অপসাংবাদিকতা রোধ করতে পারে।”
প্রসঙ্গত, মুলশ্রোত ধারা পত্রিকার সংবাদকর্মীদের বাদ দিয়ে কোন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে তা গণমাধ্যম সভায় জানতে চেয়েছে। কিছুদিন আগে বিবিসি প্রশিক্ষণের নামে প্রশিক্ষনের প্রকল্প নিয়ে নয়ছয় করার অভিযোগ। গত ১৭ বছর ধরে সাবেক প্রধানমন্ত্রীর প্রানোদনা,কল্যান ট্টাষ্ট সুবিধাভোগীরা ঘুরে ফিরে লুটপাট করেছে পাহাড়ে। যারা প্রশিক্ষণ প্রাণোদনা কল্যান ট্রাষ্ট অর্থ তারা কখনো পাইনি । এখনো একই মুদ্রার এপিট ঔপিট ঘুরে ফিরে ঘাপটি মেরে আছে।
সিনিয়ার গণমাধ্যমকর্মী শান্তিময় চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন, আসলে প্রেস কাউন্সিল কারো সাথে আলোচনা করেছে আমার জানা নেই,তবে অনেকের গণমাধ্যম কর্মী হিসাবে কোন ভিক্তি নেই।
প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটির বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।