নিজস্ব প্রতিবেদক । রাঙামাটি পরিবার পরিকল্পনা অফিসের বিলবোর্ড নিয়ে লংক্কা কান্ড ঘটেছে । অনেকদিন ধরে রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা অফিসের নানা অনিয়ম অব্যবস্থাপনার ব্যাপক অভিযোগ উঠেছে । এসব অভিযোগের অনুসন্ধানের পর আংশিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ।
অনুসন্ধানে জানাগেছে, উপ পরিচালক পরিবার পরিকল্পনা জেলা অফিস রাঙামাটি টেন্ডার নোটিশ স্বারক নং-জেপপ/রাঙ্গা/মালামাল (বিলবোর্ড )/২০২৩/৬৯৬(১৩) তারিখ ১৩/১২/২০২৩ ইং মুলে কার্্যদেশ অনুযায়ী ২১/১২/২০২৩ ইং বিলবোর্ড তৈয়ারী ও স্থাপন করে সরবরাহ করিয়া প্রতিটি বিলবোর্ড ৯৯,৫০০ ( নিরানব্বই হাজার পাচশত বিল প্রদানের অনুরোধ করেন। ঠিকাদার প্রতিষ্টান , ইরফান এন্টারপ্রাইজ প্রযন্তে ইদ্রিচ মিয়া পিতা: ইলিয়াস মিয়া পুরাতন বাসষ্টেশন রাঙামাটি ঠিকানায় ৪টি বিলবোর্ড স্থাপন ও সরবরাহের টেন্ডার আহবান করা হয়। বিলবোর্ড গুলো হলো লংগদু ১টি,রাঙামাটি সদরে মাতৃমঙ্গল (মা ও শিশু) হাসপাতালের সামনে ১টি, রাজস্থলী ১টি ও জুরাছড়ি ১টি মোট ৪টি বিলবোর্ড সরবরাহ করার আগে বিলের জন্য আবেদন করেছে ঠিকাদার। ৪টি বিলবোর্ড মধ্যে তিনটি উপজেলায় সিডিউল মোতাবেক সরবরাহ করা হয়েছে কিনা জানা যায়নি। তবে রাঙামাটি মাতৃমঙ্গলে যেই বিলবোর্ড বসানোর টেন্ডার হয়েছে তা যথাযথ বসানো হয়নি বলে মাতৃমঙ্গল চিকিৎসক সুত্রে জানা গেছে।
এদিনে রাঙামাটি চম্পক নগর মোড়ে যাত্রী ছাউনীর সামনে একটি বিলবোর্ড ৪/৫ বার সরানো হয় । বনবিভাগের বাউন্ডারী ঘেষে বিলবোর্ড না বসানোর জন্য ঠিকাদারকে বার বার বলা হয়েছে । বন বিভাগের লোকজন নিষেধ করার পরেও রাতে বিলবোর্ড বসানো হলেও দেখা যায়নি ।আজ ১ আগষ্ট বৃহসপতিবার জেলা পরিবার পরিকল্পনা অফিসে ও কোতয়ালী থানায় লিখিত অভিযোগের প্রাথমিক তদন্তে বিলবোর্ড বিষয়ে সমাধান করা হয় বলে জানান ডিউটি অফিসার । ২টি খুটি দেখা গেলেও পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক মতিউর রহমান অভিযোগ করেন কোতয়ালী থানায় ।
এই প্রসঙ্গে পা:চট্টগ্রাম ঝুম নিয়ন্ত্রন বনবিভাগ বীজতলা রেঞ্জ অফিসার মিজানুর রহমান চৌধুরী বলেন, ডিএফও বাসভবনের প্রবেশ পথে বিলবোর্ড না বসানোর জন্য একাধিক বার নিষেধ করা হয় । তারপরও গভীর রাতে বিলবোর্ড বসানো আমাদের লোকজন দিয়ে খুলে ফেলে এই অবস্থায় বৃক্ষমেলা নিয়ে ব্যস্ত আছি, নিধারিত সময়ে খুটিটিগুলো নিয়ে না গেলে আমরা কেটে ফেলে দিয়ে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো । এই বিলবোর্ড এখানে বসানো টেন্ডার হয়নি বলে আমরা জানতে পেরেছি।
এই দিকে ১ আগষ্ট বৃহস্পতিবার কোতয়ালী কোতয়ালী থানার ডিউটি অফিসার বিলবোর্ড বিষয়ে ঝুম নিয়ন্ত্রন বনবিভাগ বীজতলা রেঞ্জ এ বিষয়ে আলোচনা করে জেলা পরিবার পরিকল্পনা অফিসের যোগযোগ করেন ।
এই প্রসঙ্গে পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক মতিউর রহমান সাথে মুটোফোনে 01712180560 যোগাযোগ করলে তিনি রিসিভ করেনি ।
জেলা পরিষদের চেয়ারম্যান অংশু প্রু চৌধুরী প্রতিবেদকে মুঠো ফোনে জানায়,এই বিষয়ে তিনি অবগত নয়। তারপর বিষয়টি খতিয়ে দেখবে। তিনি আরো বলেন , বিভিন্ন অভিযোগের কারণে ডিডি শাহনেওয়াজকে জয়েন্ট (যোগদান ) দিতে চাইনি।
উল্লেখ্য ২০০৫ সালের দিকে ডিডি শাহনেয়াজ এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে বিভাগীয় তদন্ত হয় । চট্টগ্রাম বিভাগীয় পরিচালক নুরুল আলম সেই তদন্তে প্রতিবেদক সাক্ষী দিয়ে অভিযোগ প্রমানিত হয় । পরে ডিডি শাহনেয়াজকে বদলী করা হলে চলতি বছর আবার রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা অফিসে যোগদান করেন।