নিজস্ব প্রতিনিধি :- রাঙামাটির কাপ্তাই উপজেলা কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নে সীতার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ দুই যুবকের নাম প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। নিখোঁজ শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র এবং তার পিতা চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের পুত্র। তবে নিখোঁজ হওয়া অপর যুবক প্রিয়ন্ত দাশ শাওনের  পিতার পরিচয় পাওয়া যায়নি।

খোজ নিয়ে জানা গেছে, নিখোঁজের সাথে থাকা বন্ধু সালমান আহমেদ জানায়, তারা ৯ জন একসাথে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে যান। পরে সকলে কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৩ জন নদীতে গোসলে নামে। এর মধ্যে অন্য সফর সঙ্গীরা নদী থেকে উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী দুইজন শিক্ষার্থী নদীতে তলিয়ে যায়। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার ব্রিগেড সদস্য ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা চেষ্টা করেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ ঘটনাস্থলে এসে জানান, নিখোঁজ দুই যুবককে উদ্ধারে কাজ চলছে।