নির্বাচন অফিস সূত্র জানায়, দুর্গম পাহাড়ি পথ ও যাতায়াতের ঝুঁকির কারণে বিমানবাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করে ব্যালট সামগ্রী ও নির্বাচন কর্মকর্তাদের সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

নির্বাচন অফিস সুত্রে জানায়, রাঙামাটি জেলায় সেনা মোতায়েন ৩ হাজার অধিক বিজিবি ৩৭ প্লাটুন আনসার ২৭৬৯ জন জন  প্রতি কেন্দ্রে ১৩ জন ও ৪ জন নারী । পুলিশ ১৫শত ৯৪ জন। রাঙামাটি পার্বত্য জেলার ২১৩টি ভোট কেন্দ্রে ১৭০টি সিসি ক্যামড়া বসাবে ।

প্রেস  বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে,  রাঙামাটি সেক্টরসহ অধীনস্থ ০৪টি ব্যাটালিয়ন সমূহে ০২টি জেলা ও ১২টি উপজেলায় নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ০৩টি সংসদীয় আসনের মোট ৩৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও দায়িত্ব পালনের জন্য সর্বমোট ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর মধ্যে-

রাঙামাটি জেলার সদর উপজেলায় ৪১টি ভোটকেন্দ্রে ০৪ প্লাটুন বিজিবি মোতায়েনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা মোতাবেক ছোটহরিণা ব্যাটালিয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১২ সপ্তাহ মূল প্রশিক্ষণ, ০৪ সপ্তাহ সতেজকরণ প্রশিক্ষণ, ০৪ সপ্তাহ পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন (ঝঞঢ), ড্রোন প্রশিক্ষণ, নির্বাচনী মহড়া, রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ, বডি অর্ণ ক্যামেরা ব্যবহার ও এর বিকল্প হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে – প্ল্যাটফর্ম ব্যবহারের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে নন লিথাল ওয়েপন বা অমারণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যার অংশ হিসেবে ১২ বোর শট গান অস্ত্রের উপর প্রশিক্ষণ এবং ফায়ারিং এর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) বরকল উপজেলায় নির্বাচনের প্রস্তুতি হিসেবে ০২টি ইউনিয়নে দায়িত্বপূর্ণ ২১২ বর্গ কিলোমিটার এলাকার ০১টি উপজেলায় ০৬টি ভোটকেন্দ্রে ০৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ভোট কেন্দ্র সমূহ সার্বিক নজরদারির জন্য ব্যাটালিয়ন সদরে মনিটরিং সেল গঠন, নির্বাচনী ভোট কেন্দ্র সমূহে এটিভি, মটরসাইকেলের মাধ্যমে অতিরিক্ত সতর্কতার সাথে ঊীঃবহংরাব ঢ়ধঃৎড়ষষরহম এর কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও হেডম্যান, কারবারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জনসচেতনতামূলক সভার মাধ্যমে গণভোট এবং সাধারণ ভোটে উৎসাহিত করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশ ও আনসার বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হয়েছে। বেইজ ক্যাম্পগুলোকে প্রশাসনিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে তোলা হয়েছে। অত্র ব্যাটালিয়নের ০৬টি ভোট কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্যাটালিয়ন সদরে ১ প্লাটুন সংরক্ষিত রাখা হয়েছে। ছোটহরিণা পার্বত্য দূর্গম এলাকায় হওয়ায় যোগাযোগের কোন রাস্তা না থাকায় একমাত্র উপায় হলো পায়ে হাঁটা বা নৌকা পথ। তাই ড্রোনের মাধ্যমেও বিভিন্ন নির্বাচনী এলাকায় সার্ভেইলেন্স পরিচালনা করা প্রস্তুতি নেয়া হয়েছে।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)’র নিজস্ব দায়িত্বপূর্ণ ৯৬৩.৪৭ বর্গ কিলোমিটার এলাকার মোট ০৪টি উপজেলায় ৪৩টি ভোটকেন্দ্রে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়নের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)’র নিজস্ব দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার এলাকার মোট ০৭টি উপজেলায় ২৬৭টি ভোটকেন্দ্রে ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়নের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)’র নিজস্ব দায়িত্বপূর্ণ ৪১০ বর্গ কিলোমিটার এলাকার ০৩টি উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে ০৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়নের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

রাঙামাটি সেক্টরের সকল ব্যাটালিয়নের প্রত্যেক সদস্যগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছোটহরিণা, রাজনগর, কাপ্তাই এবং বরকল ব্যাটালিয়ন তথা রাঙামাটি সেক্টর সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করে এ প্রচেষ্টা অব্যাহত রাখবে।