মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

রাঙ্গামাটি সদর এক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে (১৫) ধর্ষণের আটক অভিযোগে

  • প্রকাশিত: ১৫ মে ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ | আপডেট: ৩ সপ্তাহ আগে
 নিজস্ব প্রতিনিধি:-  রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে এক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) বিকেলে অভিযুক্তকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আটককৃত কিশোরের নাম মোঃ তসিব (১৫), ডাকনাম সাইফুল ইসলাম। সে শহরের রিজার্ভ বাজার পুরানবস্তি এলাকার বাসিন্দা মোঃ সেলিম ও বিবি বেগমের ছেলে। অভিযুক্তের বাবা পেশায় একজন জেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় বন্দুকভাঙ্গা এলাকার ২নং ওয়ার্ডের চংলাছড়িতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
ঘটনার সময় ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা মাছ সংগ্রহের জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন।
বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তসিব ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী ধাওয়া দিয়ে অভিযুক্তকে আটক করে।ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে চংলাছড়িতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
খবর পেয়ে বিকেল ৫টার দিকে রাঙ্গামাটি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:অভিযুক্ত কিশোরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার (Medical Examination) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এই ঘটনায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি দেখা যায়।
পরবর্তী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসামীকে থানা হাজতে প্রেরণ করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...