নিজস্ব প্রতিবেদক ঃ কোতয়ালী থানার বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত, মাদককারবারী, মাদকসেবী ও চুরিসহ ০৮ জন আসামী গ্রেফতার আজ ১১ মে সোমবার ২৬ খ্রি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার রিজার্ভ বাজার, পরাতুন বস্তি, হাসপাতাল এলাকা ও ভেদভেদী এলাকাসহ রাঙ্গামাটির বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
০১। সুভাশ দাশ (৪০), পিতা- বাদল দাশ, মাতা-সন্ধ্যা দাশ, সাং- মালি পট্টি, পৌর কলোনী, পুরাতন বাসস্ট্যান্ড, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি, তিনি জিআর-১৩/২৬ (কোতঃ) এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী, ০২। মন্নি দাশ (৩৬), স্বামী-সুভাশ দাশ, সাং- মালি পট্টি, পৌর কলোনী, পুরাতন বাসস্ট্যান্ড, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি, তিনি জিআর-১৩/২৬ (কোতঃ) এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী ০৩। মোঃ রায়হান উদ্দিন (২৩), পিতা-মোঃ ফোরকান উদ্দিন, মাতা- সেলিনা আক্তার, সাং-রিজার্ভ বাজার, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি, তিনি জিআর নং-০১/২৬ (কোতঃ) এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী, ০৪। ইউসুফ (২৪), পিতা-মৃত আলী আকবর, সাং-বরকল বাজার, ০১নং ওয়ার্ড, থানা-বরকল, জেলা-রাঙ্গামাটি, তিনি মাদকসেবী, ০৫। মোঃ ইরফান উল কাদের (৩২), পিতা-মোঃ ইয়াকুব, মাতা-রাশেদা বেগম, সাং-নাইল্যাছড়ি, থানা-কাউখালী, জেলা-রাঙ্গামাটি, তিনি মাদকসেবী, ০৬। মোঃ সোহেল (২৬), পিতা-মৃত আঃ গফুর, সাং-রিজার্ভ বাজার, ইসলামপুর, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি, তিনি মাদক কারবারী ০৭। পুন্য চাকমা (৩৫), পিতা-মৃত নীল চাকমা, মাতা-লক্ষি দেবী চাকমা, সাং-আলুটিলা, ০৯নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি, তিনি চুরি মামলা আসামী, ০৮। শ্যামল বিকাশ চাকমা মিজকালা চাকমা (২৯), পিতা-গুন মনি চাকমা, মাতা-আলোরানী চাকমা, বর্তমান সাং-আলুটিলা, ০৯নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি, স্থায়ী সাং-তালম্বো, রিজার্ভ ফরেস্ট, থানা-বাঘাইছড়ি, জেলা- রাঙ্গামাটি, তিনি চুরি মামলা আসামী, সর্বমোট মোট ০৮ জন আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।#