নিজস্ব প্রতিনিধি। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া-বরইছড়ি (কাপ্তাই) সড়কে একটি ব্রিজের ওপর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ আহত ১৫ । এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ঘাগড়া-বরইছড়ি সড়কের বগাপাড়া ব্রিজে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে উদ্ধারকারী দল, পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত আছেন। রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাহেদ ইকবাল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ১৫ জনকে আনা হয়েছে। তাদের মধ্যে চারজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।
ঘাগড়া রেস্টহার্ট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাবুল চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, বগাপাড়া ব্রিজে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়েছে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ১০-১২ জন আহত হয়েছে। তাদেরকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।#