রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রিজার্ভমুখে আগুনে পুড়ছে দুইটি বসত ঘর

  • প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

 

 নিজস্ব প্রতিবেদক    |

রাঙামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায়  সরকারি  উচ্চ বিদ্যালয়ে পিছনে দুই টি বসতঘর আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার সকাল  ৯ ঘটিকার সময় গ্যাস  সিলিন্ডার থেকে আগুনের  সূত্রপাত হয়েছে বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, রিজার্ভ মূখ এলাকার স্থানীয় বাসিন্দা সেন্টু ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

এসময় মুহুর্তের মধ্যেই পাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙামাটি দমকল বাহিনীর সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছে।

সকাল সোয়া দশটা পর্যন্ত আগুন জ¦লছে। এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুনে নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

এই ব্যাপারে ফায়ার সার্ভিস  উপ-পরিচালক দিদারুল আলম জানায়  প্রায় ৫/৬ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে । তবে ক্ষতিগ্রস্থরা বলছেন আগুনে তাদের  ক্ষতির পরিমান অনেক বেশী হয়েছে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...