নিজস্ব প্রতিনিধি:- সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি উপলক্ষে র্যাংক ব্যাচ পরিধান। বাংলাদেশ পুলিশে পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনসেবার স্বীকৃতি হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার পদ হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। উক্ত পদোন্নতি উপলক্ষে তাঁর র্যাংক ব্যাচ পরিধান করান রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম । এই পদোন্নতি কেবল একটি ব্যক্তিগত অর্জন নয়; বরং এটি পুরো বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য গৌরবের বিষয়। দায়িত্ব পালনে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও মানবিকতার যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তারই স্বীকৃতি হিসেবে এ পদোন্নতি প্রদান করা হয়েছে। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করছি। নতুন পদে থেকে তিনি আরও দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন—এমনটাই প্রত্যাশা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় জেলা পুলিশ রাঙ্গামাটি পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।