নিজস্ব প্রতিনিধি:- রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম সার্বিক দিক-নির্দেশনায় মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) ও নাছির উদ্দিন মজুমদার, অফিসার ইনচার্জ, বাঘাইছড়ি থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা এর তত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ রাকিবুল হাসান, এসআই (নিরস্ত্র) মাহবুবুর রহমান বিশেষ অভিযান পরিচালনা করিয়া চট্টগ্রাম সিএমপির বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় নামক স্থান হইতে সিআর নং-১১২/২৫,এসসি-৭৯/২৫, এর সিআর-সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোহাম্মদ হোসেন(৪২),থানা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি’কে গ্রেফতার করিয়া যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।