নিজস্ব প্রতিনিধি। রাঙ্গমাটিতে স্থাস্থ্য বিভাগ ,জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কনফারেন্স রুমে স্থাস্থ্য সংস্কার কমিশনের সভা অনুষ্ঠিত। তিন দফা বৈঠক করেন স্থাস্থ্য সংস্কার কমিশনের সদস্যরা। পাহাড়ে প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সেবা নিশ্চিত করতে যা যা করার প্রয়োজন সবই করবেন বলে জানান কমিশন। স্থানীয় বৈষম্য ছাত্র সমাজের দাবী স্থানীয়দের অগ্রধিকার ভিক্তিতে নিয়োগ প্রদানের দাবী জানান। স্থাস্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশন’ গঠন করা হয়েছিলো। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সন্মানিত সদস্যগন সংস্কার কাজের অংশ হিসেবে আজকে রাঙ্গামাটি সফর করছেন। গুরুত্বপূর্ণ এই সফরকালে কিছু সময়ের জন্য সদস্যগন রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজ করেন পরিদর্শন করেন। রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা: নূয়েন খীসা অতিথিদের নিজ কার্যালয়ে স্বাগতম জানান এবং হাসপাতালের বিভিন্ন শাখা ও নির্মাণাধীন নতুন ভবন ঘুরে দেখান। এ সময় সিভিল সার্জন মহোদয় অতিথিদের কাছে যতো দ্রুত সম্ভব ২৫০ শয্যা বিশিষ্ট নির্মাণাধীন নতুন হাসপাতালটি চালু গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যগণ জেনারেল হাসপাতাল রাঙ্গামাটির কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামীতে আরো উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। এ সময় সিনিয়র চিকিৎসক বৃন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা: শওকত আকবর খান মহোদয় সহ জেনারেল হাসপাতাল রাঙ্গামাটির কর্মকর্তা – কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
Enter
You sent
Generel Hospital