বুধবার, ০৩ জুন, ২০২৬

আসন্ন ২৪শে মে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির নির্বাচন জমে উঠেছে

  • প্রকাশিত: ১২ মে ২০২৫, ১২:০১ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদক:  আসন্ন ২৪শে মে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির নির্বাচনকে ঘিরে জমে উঠেছে । নির্বাচনী প্রার্থীদের মাঝে বইছে উৎসাহ ও উৎসবের ছোঁয়া। সোমবার (১২ মে) সকাল থেকেই চট্টগ্রামস্থ সমিতির কার্যালয়ে প্রার্থীদের সরব উপস্থিতিতে মুখরিত ছিল চারপাশ।

এদিন প্রধান নির্বাচন কমিশনার মোরশেদ কাদেরীর নেতৃত্বে নির্বাচন কমিশনের সদস্যরা প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। সঙ্গে ছিলেন সহকারী নির্বাচন কমিশনার ফিরোজ আহমেদ, সৈয়দ মনজুরুল হক মঞ্জু, আব্দুস শুক্কুর, মো. মতিউর রহমান ও আব্দুস সবুর।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে কার্যকরী সভাপতি পদে ৩ জন এবং অন্যান্য বিভিন্ন পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা নির্বাচনের প্রতিযোগিতা বাড়িয়ে তুলেছে।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৩ মে: মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৪ মে: মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ১৫ মে: চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা, ১৭ মে: প্রতীক বরাদ্দ, ২৪ মে: ভোটগ্রহণ, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

এদিকে সদস্যদের মাঝে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বিভিন্ন প্রার্থী এরইমধ্যে গণসংযোগ, মতবিনিময় সভা ও প্রচার-প্রচারণা শুরু করেছেন। পরিবহনখাত সংশ্লিষ্টদের আশা, এ নির্বাচন সমিতির ভবিষ্যৎ নেতৃত্বকে সুদৃঢ় করবে এবং পরিবহন সেবাকে আরও কার্যকর করে তুলবে।

সহকারী নির্বাচন কমিশনারগণ জানান, দীর্ঘ ১৭ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বিভিন্ন সময়ে স্বৈরাচারী সরকারের দলীয়করণ এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পরিবহন মালিকরা স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারেননি। তারা বলেন, এবার মালিকরা নিজেদের ইচ্ছেমতো প্রার্থী দিতে পেরেছেন এবং একজন ভোটার হিসেবে মতামত দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...