নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন এ্যাড. দীপেন দেওয়ান।রাঙ্গামাটি ২৯৯ নং আসন হতে সারাদেশের সেরা ১ লক্ষ ৭০,৮৫২ ভোটের ব্যবধানে বিজয়ী ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানকে মন্ত্রিসভায় স্থান দেয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে বলে ভারতীয় মিডিয়া সূত্র জানিয়েছে।
সূত্র নিশ্চিত করেছে, মন্ত্রিসভায় স্থান পেতে পারেন এমন কয়েকজনকে বিএনপির নীতি-নির্ধাকরকেরা তারেক রহমানের নির্দেশনায় ঢাকা ডেকেছেন। এই নীতি-নির্ধারকদের ডাকে এমন কয়েকজন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
রাঙামাটি ২৯৯ আসন ১০টি উপজেলা ১২ টি থানা ভোটার সংখ্যা ৫ লাখ ৯,২৬৭ জন। বিএনপি প্রার্থীকে সর্ব মহলেপ্রদান করেছে ২ লক্ষ ১,৮৪৪ জন। বিনপির নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র পহেল চাকমা পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট। রাঙামাটিতে “না ভোট পড়েছে ১ লক্ষ ৭৯ হাজার ৮০৫ হা“ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯ ভোট। বৈধ ভোটার সংখ্যা-২ লাখ ৫১ হাজার ৫০৪ , প্রদক্ত ভোটার ২ লাখ ৭৫,০৮২ বাতিল ভোটার ২৩, হাজার৫৭৮ জন, পোষ্টাল ভোট ৫৩০৭ ।
১/১১ সময়ে খালেদা জিয়ার ডাকে সিনিয়র সহকারী জজের চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিলেনএ্যাডভোকেট দীপেন দেওয়ান। সুবিমল দেওয়ান তৎকালীন জিয়াউর রহমানের উপদেষ্ঠা ছিলেন। বিগত ১৭ বছরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দীপেন দেওয়ান মাঠে তৎপর ছিলেন। তারই ধারাবাহিকতায় প্রতিদান হিসেবে এই উপহার দিচ্ছে বিএনপি।
চুক্তি মোতাবেক পার্বত্য মন্ত্রণালয়ের জন্য পূর্ণমন্ত্রী দেওয়ার বিধান থাকলেও এবার দীপেন দেওয়ান পুন:মন্ত্রী দায়িত্ব পেতে যাচ্ছেন।