নিজস্ব প্রতিনিধি:-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২১৩টি কেন্দ্রের সবচেয়ে রড় জেলার ভোটের সংখ্যা ৫লাখ ৯২৬৭ জন। সবকটির ফলাফলে বিএনপি প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৫৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। । তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট। পোষ্টাল ভোটার ৫৩০৭ । রাঙামাটিতে “না’ ভোটের পক্ষে ভোট পড়েছে বেশী।
প্রসঙ্গত:.এ্যাডভোকেট দীপেন দেওয়ান সাবেক রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান উপদেষ্ঠা সুবিমল দেওয়ানের সুযোগ্য সন্তান। এ্যাডভোকেট দীপেন দেওয়ান (সাবেক যুগ্ন জজ) সরকারী চাকরি ত্যাগ করে ছাত্র রাজনীতি আসেন বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায়। এ্যাডভোকেট দীপেন দেওয়ান সৎ ত্যাগী নেতা হিসাবে সর্ব মহলে জনপ্রিয়তার শীর্ষে ছিল। বিগত ১৫ বছরে রাজপথে লড়াকু সৈনিক ফ্যাসিষ্ট সরকারে বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম প্রতিবাদ বিক্ষোভ ও বিএনপির কেন্দ্রীয় কর্ম সুচীর লিফলেট বিতরণ করতে দেখা গেছে।