রাঙ্গামাটি প্রতিদিন।
দুর্নীতি, রাতারাতি ফ্লাটবাড়ি ও ভবণের মালিক বনে যাওয়ার খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর রাঙ্গামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রককে পিরোজপুর জেলায় বদলি করা হয়েছে।
গত সোমবার ৬ এপ্রিল খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তরাধীন উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) আবু নাসার উদ্দিন এর স্বাক্ষরিত এক আদেশে (স্মারক নং-১৩,০০,০০০০,০০০,০২২.১৯,০০০১, ২৪-২২, তারিখ ০৬/০৪/২০২৬ইং) রাঙ্গামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সেলিম মাহমুদ সাগরকে বদলি করা হয়।
গতকাল মঙ্গলবার রাঙ্গামাটিতে নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন মো:খাইরুল আজিজ খোকন। তিনি এর আগে কুমিল্লা জেলায় জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ছিলেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বদলিকৃত রাঙ্গামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম মাহমুদ সাগরের বিরুদ্ধে নানা দুর্নীতি, অনিয়ম ও রাতারাতি ফ্লাটবাড়ি ও জায়গাসহ একতলা ভবণের মালিক এবং রাঙ্গামাটি জেলা শহরে বিভিন্ন স্থানে একাধিক জায়গা ক্রয়সহ কাঠব্যসার সাথে জড়িত, খোলা বাজারে চাল ও আটা বিক্রি (ওএমএস) ডিলার ও মিলারগণের কাছ থেকে, পরিবহণ ঠিকাদারদের কাছ থেকে, গুদামে নিয়োজিত শ্রমিকদের বিল থেকে, জেলার দশ উপজেলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে ঘুষ গ্রহণের খবর বিভিন্ন জাতীয় দৈনিক জনবানী পত্রপত্রিকাসহ ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশিত হয়। ফলে তাকে রাঙ্গামাটি থেকে পিরোজপুরে বদলি করা হয়েছে।
আদালত সুত্রে জানাগেছে, তথ্য গোপন করায় অভিযোগে ৮ এপ্রিল বাদী সেলিম মাহমুদ সাগর পুনরায় হাজির হওয়ার নির্দেশ। চট্টগ্রাম অভিযোগ ,জিডি প্রত্যাহার ও এসি ল্যান্ড রাঙামাটির ৯১ পৃষ্টা তদন্ত রিপোর্ট নন জিআর-৬৩৮ মামলায় আগামী মাসে শুনানীর ধার্য্য তারিখ নিধারিত হয়েছে আদালতে । # #