শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কোতয়ালী থানার বিশেষ উদ্ধার অভিযানে নিখোঁজ প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তান উদ্ধার।

  • প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে
 রাঙ্গামাটি প্রতিদিন.ডকম।০৭ এপ্রিল ২৬  রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার  মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম  নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ  মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৭ মার্চ ২০২৬ খ্রি. হতে ০৬ এপ্রিল ২০২৬ . পর্যন্ত বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানের অংশ হিসেবে কোতয়ালী থানার জিডি নং – ১৫০৭, তারিখ-২৭/০৩/২০২৬  এর প্রেক্ষিতে নিখোঁজ প্রবাসীর স্ত্রী শেহরিন সুলতানা শামিমা ( ২০ ), পিতা – মোঃ আল আমিন, মাতা – সাজিয়া সুলতানা, স্বামী – মোঃ আলাউদ্দিন, সাং – স্বর্ণটিলা, ০৫ নং ওয়ার্ড, থানা – কোতয়ালী, জেলা – রাঙ্গামাটি – কে তার শিশু সন্তানসহ কৌশলে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন বসিলা বাজারের বৌদ্ধপাড়া এলাকা হতে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃতদের নিরাপদে পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...