যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয় পাওয়ায় অবশেষে ট্রাম্পকে অভিনন্দন জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বৃহস্পতিবার সোচির ব্ল্যাক সি রিসোর্টে একটি আন্তর্জাতিক ফোরাম সম্মেলনের বক্তৃতার তিনি ট্রাম্পকে অভিনন্দন জানান।
পুতিন বলেন, পেনসিলভানিয়ায় ট্রাম্পের ওপর হামলার ঘটনার পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অত্যন্ত সাহসের।একটি প্রশ্নোত্তর সেশনে পুতিন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি তাকে (ডোনাল্ড ট্রাম্প) অভিনন্দন জানাচ্ছি।’
নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পকে অভিনন্দন জানান বিশ্বনেতারা। তবে ক্রেম্পলিন জানায় ট্রাম্পকে এখনই অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই পুতিনের।