শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

  • প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ | আপডেট: ৪ সপ্তাহ আগে

ইরান থেকে ইসরায়েলের দিকে আবারও নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে।

রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ এক টেলিগ্রামে পোস্টে এ তথ্য জানায়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা এই হুমকি ঠেকাতে কাজ করছে এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিও খবর দিয়েছে যে, নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে সংযুক্ত আরব আমিরাত জানায়, ইরানের এই প্রকাশ্য আগ্রাসন শুরু হওয়ার পর থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ পর্যন্ত মোট ৩৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৭৭৩টি ড্রোন প্রতিহত করেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...