নিজস্ব প্রতিনিধি:-রাঙামাটি চম্পক নগর মসজিদের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ী বাড়ী পুড়ে গেছে, (১লা ডিসেম্বর) রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট শেষ হয়ে গেলে আগুন দাউ দাউ করে জ্বলে উঠে, স্থানীয়দের সহযাগিতায়েএক ঘণ্টার অধিক সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাঙমাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম জানায়, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আকতার সওদাগর বাসার গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে গ্যাসে লিগ করার কারণে কম্বল দিয়ে নিয়ন্ত্রন করেছিল পরে স্থানীয় লোকজন কম্বল সরিয়ে ফেলায় আগুন দাউ দাউ করে জ্বলে উঠে।
পরে মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে আকতার সওদাগর বাড়ীর প্রায় ৪/৫ টি ভাড়াটিয়া পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাঙামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত আসমা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইফুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী আগুন নেভাতে সহযোগিতা করে।
উল্লেখ্য প্রথম দফা পানি শেষ হলে আগুন নিয়ন্ত্রনে আনতে বিলম্ব হয়। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়।