নিজস্ব প্রতিনিধি:- যখন একজন মানুষ বুক চিতিয়ে বলে— “আমি সব মন্ত্রণালয়েই দুর্নীতির মহাযজ্ঞ দেখেছি। আমি থাকাকালীন কোনো অনিয়ম সহ্য করিনি। আপনারা যদি মনে করেন আমি চলে গেলে আগের মতো চলবে— জেনে রাখুন, আমি যাওয়ার আগে সব গুছিয়ে দিয়ে যাবো। প্রয়োজনে যাওয়ার সময় আপনাদের নামে দুদকে কেস করে দিয়ে যাবো, যাতে আমার পরে এসেও কেউ আপনাদের ছাড় না দেয়। কারণ আমি চাই—এ দেশ থেকে দুর্নীতি চিরতরে বন্ধ হোক।” এম সাখাওয়াত হোসেন এই কথাগুলো হুমকি না— এটা দুর্নীতিবাজদের জন্য শেষ সতর্কবার্তা। এটা একজন সৎ মানুষের দায়বদ্ধতার ঘোষণা। যারা দুর্নীতিকে স্বাভাবিক বানিয়ে ফেলেছে, তাদের কাছেই এসব কথা “কঠিন” মনে হয়। কিন্তু সাধারণ মানুষের কাছে এটাই আশা, এটাই ন্যূনতম ন্যায়বোধ। দেশ বদলাতে হলে এমন কণ্ঠ দরকার— যারা চেয়ার ছাড়ে, কিন্তু আদর্শ ছাড়ে না।