রাঙ্গামাটি প্রতিদিন ডেস্ক:-বিতর্কিত শিকদার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রন হক শিকদারের মৃত্যু হয়েছে ৪ঠা মে ২০২৬। হাজার কোটি টাকার সাম্রাজ্যও আজ এক টুকরো সাদা কাফনের কাছে পরাজিত!
ফ্ল্যাশব্যাক • ২০২০ সাল। অক্সিজেনের জন্য ঘরে ঘরে কাঁদছে মানুষ। সেই করোনাকালের এক ভয়ংকর রাতে ঢাকা বিমানবন্দরের রানওয়েতে চুপিসারে থামল একটি প্লেন। স্ট্রেচারে শুয়ে অক্সিজেন মাস্ক পরে দুই ভাই রোগীর ভান করে উঠলেন তাতে। গন্তব্য ব্যাংকক। রন আর দীপু, দুই ভাই, সিকদার গ্রুপের মালিক। নিজেদের দুই কর্মকর্তাকে হত্যাচেষ্টার মামলা তখন তাদের ঘাড়ে। পুলিশ জানত। সরকারও জানত। তবু কেউ থামাতে আসেনি।
ব্যাংক লুট • সেই রন হক সিকদার, যার আসল নাম ছিল রানা, আজ মারা গেলেন দুবাইয়ের হাসপাতালে। ৬৮১ কোটির ব্যক্তিগত ঋণ, একটি পয়সাও ব্যাংকে ফেরেনি। সিকদার গ্রুপেরই মোট খেলাপি ৬ হাজার ৩৮০ কোটি। ন্যাশনাল ব্যাংক আগেই তছনছ। এই ছিল রেখে যাওয়া উত্তরাধিকার।
কপর্দকহীন ধনকুবের • সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, লন্ডন, আমেরিকায় ছড়িয়ে থাকা হাজার কোটির ব্যালান্স কোনো কাজে আসছে না। আজ তিনি মাটির নিচে যাচ্ছেন শুধু হাজার টাকার কাফন পরে। লুটের টাকা পরকালে কাজে আসে না। এই সত্যটা জানতেও কি মানুষকে মরতে হয়? সংগ্রহীত