“একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোন পদ নেই এই প্রতিপাদ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির আয়োজনে ৩১ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে “জনগণের মুখোমুখী অনুষ্ঠিত হয়।
“সুজনের জেলার সভাপতি এ্যাড. দীননাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত জনগণের মুখোমুখি সভায় রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনে প্রতিদ্বন্ধী ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী উপস্থিত ছিলেন। অন্যন্যা প্রার্থীদের অনুষ্ঠানে আসেনি।
প্রার্থীদের মধ্যে জাতীয়তাবাদী (বিএনপি)র মনোনীত প্রার্থী – এ্যাড. দীপেন দেওয়ান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী “জুঁই চাকমা,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী “অশোক তালুকদার, গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আবুল বাশার এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।
“সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী “দীলিপ কুমার সরকার, সুজন জেলা কমিটির সাধারন সম্পাদক এম জি সান বখতিয়ার, স্থানীয় গণ্যমাধ্যম কর্মী সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
জনগণের মুখোমুখী অনুষ্ঠানে প্রার্থীদের লটারীর মাধ্যমে পৃথক পৃথক ভাবে দর্শকের সরাসরি বিভিন্ন প্রশ্নের জবাব দেন ।
সভা শেষে নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট প্রদানের জন্য “ সুজনের পক্ষ থেকে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় “সমন্ময় দীলিপ কুমার সরকার।
জনগণের মুখোমুখী অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে যেই নির্বাচিত হোক না কেন, “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বিজয়ী প্রার্থীরা সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে সমন্বয় করে পার্বত্য এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবে বলে প্রতিশ্রতি দেন। সুশাসনের জন্য নাগরিক বিভিন্ন কমিটির স্বেচ্ছাসেবক দিয়ে সু-শৃংখল ভাবে অনুষ্ঠান করা হয়েছে।#

