নিজস্ব প্রতিবেদক:- রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরাইকৃত মোটর সাইকেল সহ ১ জন গ্রেফতার করা হয়েছে।
আজ ২৮ মার্চ ২০২৬ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে চোরাইকৃত মোটর সাইকেল সহ ০১ ( এক ) জন আসামিকে গ্রেফতার করেছে।
মোটর সাইকেল চুরির ঘটনায় কোতয়ালী থানার মামলা নং – ১৭, তারিখ ২৭/০৩/২০২৬ খ্রিঃ, ধারা – ৩৭৯ পেনাল কোড এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি পৌরসভার ০৪ নং ওয়ার্ডস্থ তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকা হতে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং আসামিকে কাপ্তাই থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ সুমন ( ৩৭ ), পিতা – মোঃ সাহাব উদ্দিন, মাতা – লায়লা বেগম, সাং – জেটিঘাট, থানা – কাপ্তাই, জেলা – রাঙ্গামাটি পার্বত্য জেলা।
উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।