নিজস্ব প্রতিনিধি:-বিভিন্ন দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচর্য (ভিসি)কে অপসারণের ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ে তালা দিয়েছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের ছাত্রদল শাখা।রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আল্টিমেটাম কর্মসুচী সাময়িক শিথিলকরণ ! ৭ মে বৃহস্পতিবার শরিফ উদ্দীন স্বাক্ষরিত যুগ্ন আহবায়ক চলতি দায়িত্ব সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কর্মসুচী দিয়েছেন ছাত্রদল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান ও বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন আইন শৃংখলা বাহিনীর প্রতিনিধি উপস্থিতিতে আলোচনা সম্পন্ন হয়েছে। “ ডিন এওয়ার্ড ”কর্মসুচী বাস্তবায়ন,কয়েকটি বিভাগের রেজাল্ড বিভিন্ন কোম্পানী সাথে চুক্তি সম্পাদন বিষয়িগুলো বিবেচিত হয়। উল্লেখিত জরুরী কাজসমুহ সম্পন্ন করার সুবিধার্থে চলমান আন্দোলন শিথিল করার ছাত্রদল একমত পোষণ করে। আগামীকাল সকাল ১০ ঘটিকা হতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত চলমান আন্দোলন সাময়িক ভাবে শিথিল করার বিষয়ে ছাত্রদল একমত পোষণ করেছে। এই শিথিলতা কেবল নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর হবে। উপচার্যের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমাদের মুল দাবি আদায় না হওয়া পর্যন্ত ন্যায় সংগত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি কার্যালয়ের সমানে গত সোমবার সংবাদ সম্মেলন শেষে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। ছাত্রদল বিশ্ববিদ্যলয় কমিটির আহবায়ক নাছির উদ্দিন অর্ণব সদস্য সচিব জিশান আহম্মেদ ।
উল্লেখ্য গত সোমবার সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আইন না মেনে নিজের খেয়াল খুশি মত নিজের পছন্দের লোককে শিক্ষক হিসেবে নিয়োগ দিযেছেন। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নয় বরং দলীয় পরিচয়কে প্রাধ্যান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে জামায়েতি করণ করেছেন। পাশাপাশি আওয়ামী শিক্ষকদের বিভিন্ন পদে পদায়নও করেছেন।
ছাত্রদল আরও অভিযোগ করেন, এই ভিসির বিরুদ্ধে বিভিন্ন অডিট আপত্তি রয়েছে, যার মধ্যে বরাদ্দে অতিরিক্ত জ্বালানী উত্তোলণ, এক খাতের বরাদ্দ অন্য খাতে ব্যয়সহ পাহাড়সম অভিযোগ রয়েছে।
তাছাড়াও এই ভিসি ৫ আগস্ট পরবর্তী ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের অজুহাতে শহীদের বেদীতে ছাত্রদলের দেয়া ফুল বেদী থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন। কিন্ত সেই তিনিই বিকালে ক্যাম্পাসে ছাত্রশিবিরের একই ধরণের আয়েজনে প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।#