শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙ্গামাটি পেট্রোল পাম্প গুলোতে শৃংখলা নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

  • প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ | আপডেট: ৩ সপ্তাহ আগে

 

রাঙামাটি প্রতিনিধি :
দেশে জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে রাঙ্গামাটিতে কৃত্রিম সংকট তৈরী হয়েছে। তাই জেলায় জ্বালানী তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে পেট্রোল পাম্প গুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আজ শ‌নিবার সকাল থে‌কে রাঙ্গামাটি মহসিন পেট্রোল পাম্পে তেল প্রদানের কথা শুনে শত শত ক্রেতা ভীড় জমায়।
এসময় ক্রেতাদের ভীড় ঠেকাতে হিমশিম খেতে হয়। পরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিষ্টেট আবু হুরাইরা আদর এর দিক নির্দেশনায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়।
এদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেলের জন্য ঘন্টার পর ঘন্টা মোটর সাইকেল ও তেলের বোতল নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে।

লংগদু রমজান আলী জানায়, ধান লাগানো জমি গুলো ফেটে যাচ্ছে পানির অভাবে। তাই রাঙ্গুনিয়া ধামাইর হাট থেকে ৫০ লিটার ডিজেল নিয়ে যাচ্ছি । ধানের চাষাবাদ সেচ কাজে ব্যবহার জন্য দৈনিক ৩ লিটার লাগে। এসব ডিজেল নিয়ে যেতে পরিবহনসহ প্রতি লিটার ১ ৭০ টাকা খরচ পড়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিষ্টেট আবু হুরাইরা আদর জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর দিক নির্দেশনায় রাঙ্গামাটির প্রতিটি পেট্রোল পাম্পে সেনাবাহিনী মোতায়েন থাকবে। কেউ যাতে তেল নিয়ে কোন ভাবে মজুদ করে বা কালো বাজারে বিক্রি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য প্রশাসন সজাগ রয়েছে। #

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...