শনিবার সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সামনে দায়িত্বরত  নার্স ও কর্মকর্তা ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।
এসময় সিনিয়য় স্টাফ নার্স মিঠু দাশ ও শুভ্রা দে, তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো.সাজিদ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রোকনুজ্জামান,আব্দুল্লাহ্ তালুকদার বক্তব্য প্রতিবাদ জানায়।

রাঙ্গামাটি  জেনারেল হাসপাতালের সিনিয়য় স্টাফ নার্স মিঠু দাশ বলেন, সম্প্রতি সময় বিভিন্ন দাবি নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে গেলে মহাপরিচালক তাদের সঙ্গে ‘বাজে আচরণ’ করেন। তিনি বলেন, নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া সরকারের ‘ভুল’ ছিল। তিনি নার্সদের  নিয়ে, তাদের পেশা নিয়ে অবমাননা ও আপক্তিকর কথা বলেছেন।

তাই মহাপরিচালকের পদত্যাগ করার জোর দাবী জানাচ্ছি। কারনে অকারনে নার্স পেশার না হওয়ার কারনে সমস্যাগুলো তিনি বুঝতে চাই না। অবিলম্ভে নার্সদের  দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকবে। যে পরিস্থিতির জন্য সকল দায়ভার মহাপরিচলক মাকসুরা নূরের বহন করতে হবে।