মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

রাঙামাটি কলেজ ছাত্রদল হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে
নিজস্ব প্রতিনিধি। রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো:অলি আহাদের নেতৃত্বে বিএনপির হরতালের সমর্থনে রাঙামাটিতে মিছিল… এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম ছগির,যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন,যুগ্ম সম্পাদক শাওন মেহেদী,যুগ্ম সম্পাদক ইমাম মেহেদী, সহ-সাংগঠনিক সম্পাদক আরজ সুমন, দপ্তর সম্পাদক আব্দুল সালাম,সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল,রাঙামাটি হিন্দু ছাত্র ফোরামের সভাপতি রাজন রক্ষিত,নানিয়রচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, নগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির ছাত্রনেতা জয় খাঁন,জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক অনিমেষ রায়,আপ্যায়ান বিষয়ক সম্পাদক সানি আহম্মেদ,জেলা ছাত্রদলের সহ-ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ ইরফান,সহ-অর্থ সম্পাদক ওমর মোর্শেদ,কলেজ ছাত্রদলের বিবিএস(পাশ) কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম ফরহাদ,পৌর কৃষকদলের প্রচার সম্পাদক কামরুল হাসান রানা,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য অনতোষ দাশ অন্তু সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
তার আগের দিন বুধবার সিইসির ফেস্টুন আগুনে পুড়িয়েছে রাঙামাটি ছাত্রদল । সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি এবং হরতালের সমর্থনে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের একটি ফেস্টুন পুড়িয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৯ নভেম্বর) বিকালে জেলা শহরের কল্যাণপুর এলাকা থেকে হাসপাতাল এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা অংশ নেয়। ছাত্রদল নেতারা বলেন, ‘এই সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ভোট চুরি করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। এবারও তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাকশালী কায়দায় ক্ষমতায় থাকতে। দেশের মানুষ এ প্রহসনের নির্বাচন মেনে নেবে না।’ এসময় সিইসির পদত্যাগ ও তফসিল বাতিলেরও দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল গেইট এলাকায় সিইসির ফেস্টুন পোড়ানো হয়।#
Enter

You sent

Enter

You sent

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...