নিজস্ব প্রতিবেদক :- রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে পৌরসভার টোল আদায় কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক আহত দুই জনের নাম মোঃ মোশাররফ হোসেন (২০) ও মান্না (২২), তাদের বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মোঃ ইব্রহিম খলিল (৩৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। আর একজনের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানায় বাঘাইছড়ি থানা সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুদ্দিন ও বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা সমর্থকদের বাঘাইছড়ি পৌরসভার টোল আদায় বিষয়ে কথা কাটাকাটির জের কথা কাটাকাটি হয়। পরে উক্তেজিত হয়ে উভয় গ্রুপের শতাধিক নেতাকর্মীরা লাটি নিয়ে হামলা ধাওয়া পাল্টা ধাওয়া রনক্ষেত্র পরিণত হয়। এ সময় আহত হয় তিনজন। পরে পুলিশ বিজিবি ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে উভয় গ্রুপ হামলা বন্ধ হলে ঐ এলকায় আতংকসহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বাঘাইছড়ি পৌরসভার টোল আদায় কেন্দ্রটি গত জুন মাসে স্থানীয় ছাত্রলীগ নেতা রহমানসহ ১৪ জনের একটি গ্রুপ ১৮ লক্ষ টাকায় পৌরসভার কাছ থেকে নামে মাত্র উজারা নেয়। তারা দুইমাস টোল আদায়ের পর সরকার পরিবর্তন হয়ে যাওয়ায় টোল আদায় কেন্দ্রটির দখল নিতে চাই বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় গনমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ছাত্রলীগ নেতা রহমান গং ১৫ লক্ষ টাকায় টোল কেন্দ্রটি সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুদ্দিনের কাছ বিত্রিু করলে এরা টোল আদায় শুরু করে।
পরে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা টোল কেন্দ্রটি ক্রয় করার বিষয়টি নিয়ে নুরুদ্দীনকে বলেন, টোল কেন্দ্রটি এমনিই পেতাম সেটা তুমি ক্রয় করতে গেলে কেন! এ নিয়ে কথাকাটাকাটির জের উভয় গ্রুপের মধ্য হামলা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত মোসারফ ও ইব্রাহীম নুরুদ্দিনের সমর্থক। স্থানীয় গোয়েন্দা সংস্থা থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ মারামারির বিষয়টি শুনেছেন বলে নিশ্চিত করেন , দুইজন বিএনপির মধ্যে কথাকাটিকাটির এক পযায়ে ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর শুনে ঘটনাস্থালে পুলিশ টিম গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরিস্থিতি বর্তমানে শান্তি শৃংখলা বজায় রয়েছে।