বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাঙামাটিতে  এসএসসি ও সমমান পরীক্ষা- ২০২৬  বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, 

  • প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২৩ ঘন্টা আগে

 

নিজস্ব প্রতিনিধি:- এসএসসি ও সমমান পরীক্ষা- ২০২৬ উপলক্ষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, রাঙামাটি পার্বত্য জেলা।

২১ এপ্রিল ২০২৬  মঙ্গলবার এসএসসি ও সমমান পরীক্ষা- ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন নিশ্চিতকরণে রাঙামাটি পার্বত্য জেলার সদর উপজেলাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার, জেলা প্রশাসক  নাজমা আশরাফী মহোদয় এবং পুলিশ সুপার  মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম  ও সদর  উপজেলা নিবার্হী অফিসার ।

পরিদর্শনকালে তারা কেন্দ্রসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ )  মোঃ ইকবাল হোছাইন, পিপিএম  এবং অতিরিক্ত পুলিশ সুপার, ও সদর উপজেলা নিবার্হী  অফিসারও সদর সার্কেল  মো: তারেক সেকান্দর #

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...