বিশেষ প্রতিবেদক:মাটিরাঙ্গা খাগড়াছড়ি থেকে: পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে এক অসহায় কৃষকের ৩২০টি পেঁপে গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে অসহায় কৃষকের ক্ষতি হয়েছে প্রায় ১০লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের দৌলছড়ি এলাকায়।
সোমবার রাতের আঁধারে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দৌলছড়ি গ্রামের এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মিলন কান্তি ত্রিপুরা। তিনি মাটিরাঙ্গা পৌরসভার সদর ওর্য়াডের কালীমন্দির পাড়ার বাসিন্দা।
মিলন কান্তি ত্রিপুরা বলেন, আমার স্ত্রী বিগত ৪০ বছর ধরে জমি ভোগ দখল করে আসছিলো। এই জমিতে আমি বিভিন্ন ফল ও ফলজের বাগান তৈরি করেছি ওখানে একটি পুকুরসহ খামার বাড়িও করেছি। কিন্তু আমি ও আমার পরিবারের লোকজন এই এলাকা থেকে দুরে মাটিরাঙ্গা বাজার এলাকায় বসবাস করি। তাই সর্জি মোহন ত্রিপুরা ও তার স্ত্রী আমাদের বাগানের দেখা শুনা করে আসছে। তিনি আরো বলেন, দৌলছড়ি গ্রামের সহদেব ত্রিপুর (৫০),অনন্ত ত্রিপুরা (৫৫), চন্দ্র কুমার ত্রিপুরা (৬০) অমিরণ ত্রিপুরা (২৭) এই ব্যক্তিরা অনেক দিন ধরে আমাদের বাগানে থাকা পেঁপে গাছ থেকে পেঁপে পারায় বাঁধা দেওয়াসহ আমাদেরকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। ইতিপূর্বে এই ব্যক্তিদের নামে বিভিন্ন অপরাধের জন্য আমি ও আমার ছেলে মাটিরাঙ্গা থানাধীন একাধিক অভিযোগ করিয়াছি। এই ব্যক্তিদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানার নন এফ আই আর করা হয়েছে যাহার নন এফ আই আর নং-১৬/২৫ এবং ২২/২৫। এই ঘটনার পর পর থেকে আমাদের প্রতি আরো বেশি আক্রোশান্বিত হয়ে উঠেন।
মিলন ত্রিপুরার ছেলে কিশোর ত্রিপুরা জানায়, সোমবার (২০এপ্রিল) সর্জি মোহন ত্রিপুরা ও তার স্ত্রী বাগানে ঘুমাচ্ছিলো ঠিক মধ্যরাতে হঠাৎ কুকুরের চিৎকারে শুনে বাগানের দিকে গেলে দেখিতে পান ৪/৫ জন লোক পেঁপে বাগানে প্রবেশ করে পেঁপে গাছ কেটে ফেলছে তখন সর্জি মোহন চিৎকার শুরু করে। সর্জি মোহন চিৎকার শুনে আসে পাশের লোকজন ছুটে আসলে তখন বাগান থেকে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি আরো বলেন, আমাদের পরিশ্রম আর পরিচর্যা দিয়ে সারি সারি গাছ বাগানে ভরে ওঠে ফুল ও ফলে, আর অল্প কিছুদিনের মধ্যেই বাজারজাত করতে পারতাম। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেলো।
স্থানীয়রা জানান, মিলন কান্তি ত্রিপুরা দীর্ঘদিন ধরে তার স্ত্রী জমি অনেক দিন ধরে বিভিন্ন ফল ও ফলজের বাগান তৈরি করেন। তার পেঁপে বাগেনে ২ হাজারও বেশি গাছ ছিলো কিন্তু এত গুলো পেঁপে গাছ কেটে ফেলেছে। এই ঘটনা দেখে মনে হচ্ছে এটা শত্রুতামূলক করা হয়েছে। যারা তার এই ক্ষতি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার প্রবির ত্রপিুরা জানান, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা। এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরের দিকে মাটিরাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন মিলন কান্তি ত্রিপুরা। এ ঘটনার পর পুলিশ ও কৃষি অফিসের কর্মকর্তারা ওই বাগান পরিদর্শন করেছেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। শত্রুতা বসত এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।#