শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা.নিরাপক্তাহীন ভুক্তভোগী পরিবার ! 

  • প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ২ মাস আগে

 

নিজস্ব প্রতিনিধি: থামছে না দখলের প্রতিযোগিতা। দলীয় প্রভাব বিস্তার দখলের  চেষ্টায়  নেমেছে অভিযোগ, ভুক্তভোগী পরিবার নিরাক্তাহীন! রাঙামাটির রিজার্ভ বাজারের পুরান পাড়া এলাকায় পৈত্রিক জমি অবৈধভাবে দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন হাজী মোঃ শামসুল ইসলাম। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের ভিত্তিতে ভোগদখলে থাকা তাদের পারিবারিক জমি প্রভাবশালী একটি চক্র পরিকল্পিতভাবে দখলের চেষ্টা চালাচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “সম্প্রতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমির উদ্দিন, এমদাদ হোসেন মানিক, মোঃ রুবেল, মোঃ নিজাম উদ্দিন, রাজু আহম্মদ খোকন ও মোঃ সোহাগসহ আরও কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জমিতে ঘর নির্মাণ শুরু করেছেন। আমরা বাধা দিতে গেলে আমাদের ওপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।” তিনি জানান, গত ১৯ ফেব্রুয়ারি রাঙামাটি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের কার্যক্রম বন্ধ হয়নি। তার দাবি, পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করে। সংবাদ সম্মেলনে হাজী শামসুল ইসলাম অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, নির্মাণকাজ বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, “প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।” এদিকে, অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদেরও সরাসরি হুমকি দেওয়া হয়েছে । বিষয়টিকে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি হুমকি হিসেবে দেখছেন সচেতন মহল। ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, অবৈধ দখল উচ্ছেদ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।  যুবদলের সদস্য নিজাম উদ্দীনসহ অভিযুক্তরা জানায়, এসব মিথ্যা অভিযোগ। দলীয় প্রভাব খাটিয়ে কেউ দখল করে নাই।  যার জায়গা সেই দখল করেছে । আমরা সকলে বিচার করে দিয়েছি,এখনো থানায় পুলিশ কর্মকর্তাসহ উভয়ে আলোচনা  চলছে।

ওসি তদন্ত মোখলেছুর রহমান প্রতিবেদককে জানান,আলফা ত্রি সিনিয়ার পুলিশ অফিসার বৈঠকের আসছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোতয়ালী থানায় উভয়পক্ষকে নিয়ে আলোচনা বসছে ।

এদিকে  পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন হাজী মোঃ শামসুল ইসলাম, পিতা: মরহুম হাজী কবির আহাম্মদ, সাং-পুরান পাড়া, রিজার্ভ বাজার, রাঙামাটি পার্বত্য জেলা, আমার পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে জোরপূর্বক দখলের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। দীর্ঘদিন ধরে আমাদের পৈত্রিক সম্পত্তি আমাদের বৈধ দখলে থাকলেও সম্প্রতি রিজার্ভ বাজার ১নং ওয়ার্ডের জনৈক এক রাজনৈতিক নেতার নেতৃত্বে উল্লেখিত ভূমিদস্যু (১) জমির উদ্দিন (৫৫),  পিতা- মৃত রশিদ আহাম্মদ, মাতা- আজব খাতুন, (২) এমদাদ হোসেন মানিক, পিতা- মোঃহোসেন, (৩) মোঃ রুবেল, পিতা- মৃত বালি সওদাগর, (৪) মোঃ নিজাম উদ্দিন, পিতা- মৃত বাচা মিয়া, (৫) মোঃ ফজলু রহমান, পিতা- মৃত আল ফতর রহমান, (৬) রাজু আহম্মদ খোকন, পিতা- মৃত নুরুল আজম, (৭) মোঃ সোহাগ, পিতা- মৃত আবুল হোসেন, (৮) কামাল উদ্দিন (৫০) (৯) জয়নাল উদ্দীন (৩৫),  উভয়পিতা- মৃত রশিদ আহাম্মদ,  সর্বসাং- পুরানবস্তি, ১নং ওয়ার্ড, রিজার্ভ বাজার, রাঙামাটিগং প্রকাশ্যে আমাদের জমিতে ঘর নির্মাণ করে দখল নেওয়ার চেষ্টা করছে।

অভিযোগ রয়েছে যে, স্থানীয় কয়েকজন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীর নেতৃত্বে শতাধিক লোকজন বাঁশ, কাঠ ও টিন নিয়ে এসে জোরপূর্বক ঘর নির্মাণের কাজ শুরু করে। আমরা পারিবারিকভাবে এই অবৈধ দখলে বাধা দিতে গেলে আমাদের ওপর হামলার চেষ্টা করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরিস্থিতি সম্পর্কে পূর্বে অবগত হয়ে আমি গত ১৯/০২/২০২৬ ইং তারিখে রাতে রাঙামাটি কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। পরবর্তীতে থানা পুলিশ উভয় পক্ষকে ডেকে সতর্ক করলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে পুনরায় অদ্য দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তাদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলে জানা যায়। বর্তমানে আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই প্রেক্ষাপটে আমি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং আমাদের পৈত্রিক সম্পত্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...