শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙামাটি শহরে ট্রাক চাপা এক পাহাড়ী নারী নিহত 

  • প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ণ | আপডেট: ৪ মাস আগে

 

নিজস্ব প্রতিনিধি:- রাঙামাটি ট্রাক চাপায় এক পাহাড়ী নারী ঘটনাস্থলে নিহত হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার সকালে বিজ্ঞান ও প্রয়ুক্তি সড়কে ক্যাপ্পো পাড়া মোড়ে এই ঘটনা ঘটে। নিহতের নাম কেমি চাকমা(৩৮)স্বামী-চন্দন মারমা ক্যপ্পো পাড়া ৫নং ওয়ার্ড রাঙামাটি -কাপ্তাই সড়ক। ঘাতক ট্রাক নং-ঢাকা মেট্টো ন ১৩-৮১৮৬।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবসী জানায়, জনস্থাস্থ্য বিভাগের পানি সরবরাহের নির্মাণ কাজে নিয়োজিত ট্রাক বেপোরোয়া গতিতে এসে পথচারী নারীকে চাপা দেয়। ঘটনাস্থলে কেমি চাকমা (৩৮) নিহত হয় এবং এসময় ট্রাকটি উল্টে যায় ।  নিহত কেমি চাকমার তিনজন ছেলে মেয়ে রয়েছে।

কেমি চাকমাকে ট্রাকটি চাপা দেয়া সাথে সাথে হোসপাতালে নিয়ে আসে তবে তার আগে প্রাণ হারায় বলে জানায় কর্তব্যরত চিকিৎসক ডা:এস এম সাফায়েত  হোসেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালে আরএমও ডা: শওকত আকবর বলেন,কেমি চাকমা  ঘটনাস্থলে প্রাণ হারায়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ প্রতিবেদককে জানায়, ট্রাকে ড্রাইবার পলাতক হলেও হেলপার আটক । মামলার প্রক্রিয়ায় আছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...