নি জস্ব প্রতিনিধি: রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারী কাজে নিয়োজিত ট্রাক উল্টে নিহত পথচারীর দাহ ক্রিয়া সম্পন্ন হয়েছে। নিহত পথচারীর নাম কেমি চাকমা (৩৮)। তিনি আসামবস্তি ক্যপ্পোপাড়া এলাকার চন্দন মারমার সহধর্মিনী তার তিন সন্তান রয়েছে। শনিবার সকালে আসামবস্তি-কাপ্তাই সড়কে লেমুছড়িতে হেঁটে যাওয়ার সময়ে দুর্ঘনাটি ঘটেছে।
স্থানীয় বাসিন্দা বৈশাখী চাকমা বলেন, কেমি চাকমা সকালে বাড়ি থেকে কি কারণে বের হয়েছিলেন ঠিক জানা নেই। তবে রাস্তায় বের হওয়ার সময় তার সামনে বেপোরোয়া গতিতে একটি ট্রাক এসে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা পানি ট্যাংক তার শরীরের মাথার অংশে পড়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। ট্রাকটির ঠিকাদার রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন পাইপ লাইনের কাজে নিয়োজিত ছিল। নাম প্রকাশে অনিশিচ্ছুক স্থানীয় এক ড্রাইবার অভিযোগ করে বলেন, রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজে নিয়োজিত ট্রাকটি দিনে ও রাতে প্রায় সময় বেপরোয়াভাবে চালায়। রাঙামাটি শহরে পাইপ লাইনের কাজে অনিয়ম তো হচ্ছেই এগুলো মনিটরিংকরার কেউ নেই।
রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া বলেন,শনিবার সকালে আসামবস্তি সড়কে পানির পাইপ লাইনে যে ট্রাকটি ছিল সেটি রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারী কাজে নিয়োজিত ছিল। তবে ট্রাকটি আমাদের অফিসের নয়। ঠিকাদার মনিরের ট্রাক ছিল। সেই রুটের কাজটি ঠিকাদার মনির কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড দেখাশোনা করতেছেন। ট্রাক চালক পলাতক সুজন (২০) পিতা-মৃত স্বপন দাস মাতা- জ্যোতি দাস সাং-স্বর্ণটিলা, থানা-কোতয়ালী, রাঙ্গামাটি। আটক ট্রাক নংঢাকা মেট্রো-ন ১৩-৮১৮৬
রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: সাফায়েত হোসেন ও আবাসিক চিতিৎসক (আরএমও) শওকত আকবর খান বলেন, আহত কেমি চাকমা হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন। সম্ভবত ঘটনাস্থলে তিনি নিহত হয়েছেন।
রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, সকালে শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কের ক্যপ্পোপাড়া এলাকায় ট্রাক উল্টে কেমি চাকমা নামে এক নারী নিহত হয়েছেন। ট্রাকে থাকা পানির ট্যাংকের চাপা পড়ে তার মৃত্যু হয়। রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজে নিয়োজিত ঠিকাদারের ট্রাকও হেলপারকে আটক করা হয়েছে। নিহত মরদেহ আইনী প্রক্রিয়ার কাজ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ইতিমধ্যে মামলা কার্যক্রম শুরু করেছি। ট্রাকটি কোথয়ালী থানার জিম্মায় আছে।
রাঙামাটি বিআরটিএ ইন্সপেক্টর কাজী সালা উদ্দীন বলেন ইতিমধ্যে দুর্ঘটনা স্থানে পরির্দশন করে স্থানীয় হেডম্যানকে খবর দিয়েছি ,পরবর্তীতে প্রক্রিয়া কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি।