শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙামাটিতে দুই উপজাতি স্কুলছাত্রীকে স্বজাতি যুবক কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণ!

  • প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ৪:২৫ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে
 নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে দুই উপজাতি স্কুলছাত্রীকে স্বজাতি যুবক কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ধর্ষিতরা  জুরাছড়ি উপজেলাধীন স্কুলের ৯ম ও ১০ শ্রেণির ছাত্রী। তাদেরকে চারজন উপজাতি যুবক সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়,সোমবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টানদের বড় দিন উপলক্ষে বসন্ত পাড়া চার্চে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে জুরাছড়ি উপজেলা থেকে পাশের সদর উপজেলাধীন বসন্ত পাড়ায় যায় দুই স্কুলছাত্রী। রাঙামাটি জেলা সদরের বসন্ত পাড়ায় দুই চাকমা স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ ডিসেম্বর) বড়দিনের অনুষ্ঠানে যাওয়ার পর রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভিকটিমের স্বজনরা।
ভিকটিমের বাবা জুরাছড়ির বাসিন্দা ছদ্মনাম (সুমন) চাকমা বলেন, আমার মেয়েসহ তার এক বান্ধবী ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পার্শ্ববর্তী বসন্ত পাড়ায় যায়। সেখানে রাতে কয়েকজন চাকমা জনগোষ্ঠীর ছেলে তাদেরকে ধর্ষণ করে। আমার মেয়ে একজনকে চিনেছে, তার নাম রাসেল চাকমা।
তিনি আরও বলেন, আমরা এ বিষয়ে গ্রাম প্রধানকে (কার্বারী) অভিযোগ করলে তিনি থানায় কথা বলেন। তবে আমরা জুরাছড়ির বাসিন্দা হলেও ঘটনা সদর কোতয়ালী থানা এলাকায় হওয়ায় আমাদেরকে সেখানে যোগাযোগ করতে বলা হয়। আমরা সকালে (২৬ ডিসেম্বর) কোতয়ালী থানায় যাব অভিযোগ করতে।
জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালাম বলেন, ‘আমাকে গ্রাম প্রধান (কার্বারি) ফোন করে বিষয়টি জানিয়েছেন।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...