বুধবার, ০৩ জুন, ২০২৬

রাঙামাটিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মফিজ নিহত

  • প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ৩:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে
 নিজস্ব প্রতিবেদক।
রাঙামাটি শহরের রেডিও স্টেশন এলাকায় গ্যাসের গাড়ির নিচে পিষ্ট হয়ে একজন মারা গেছে। সোমবার সন্ধ্যায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মফিজুর রহমান ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তার বাড়ি রাঙামাটি শহরের তবলছড়িস্থ হাজি ধনমিয়া পাহাড় এলাকায়। নিহত ব্যক্তির এক স্ত্রী,দুই ছেলে এক মেয়ে রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী। তিনি জানান, মৃত ব্যক্তি রাস্তা পারাপার করছিল।
এমন সময় একটি গ্যাসের গাড়ি তাকে ধাক্কা দিলে গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যায়। গ্যাসের গাড়িটি আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোতয়ালী থানার ওসি।
Enter

You sent

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...