নিজস্ব প্রতিনিধি:-গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমা।
দিনটি বর্ণাঢ্য আয়োজনে পালন করেছেন রাঙামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৈশাখী পূর্ণিমাকে কেন্দ্র করে শুক্রবার ১মে সকাল থেকে বৌদ্ধ মন্দিরগুলোতে শুরু হয়েছে নানান আনুষ্ঠানিকতা।
দিনটি উপলক্ষে জেলার রাজবন বিহারে আয়োজন করেছে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের। সকালে বিহারে বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
নানান বয়সের বৌদ্ধধর্মাবলম্বীরা বৌদ্ধ বিহারে উপস্থিত হয়ে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেয়। প্রার্থনার পাশাপাশি আয়োজন করা হয় ধর্মালোচনার।