শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙামাটির সাবেক সাংসদ দীপঙ্কর তালুকদার ঢাকায় গ্রেপ্তার

  • প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সাংসদ রাঙামাটির দীপঙ্কর তালুকদারকে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সুত্রে এ তথ্য জানালেও কোন মামলায় দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে সেটা জানাননি।

৭২ বছর বয়সী দীপঙ্কর তালুকদার রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...