মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ এর অভিযুক্ত গ্রেফতা

  • প্রকাশিত: ১ মে ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ | আপডেট: ১ মাস আগে
          নিজস্ব প্রতিনিধি:- রাঙাগামাটি শহরে কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ এর অভিযুক্ত গ্রেফতার ।রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের তৎপরতায় শিশু ধর্ষণ এর অভিযুক্ত গ্রেফতার হয়েছে।
গত ৩০ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় রাঙ্গামাটি সদর এলাকায় এক শিশুর সাথে ধর্ষণের ঘটনা সংঘটিত হয়। পরবর্তীতে ভিকটিমকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
ঘটনার পরপরই রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম  দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ  মোঃ জসীম উদ্দীনের তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় আজ ০১ মে ২০২৬ খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন পুরাতন বস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণ এর মূল অভিযুক্ত আব্দুর রহমান মুন্না ( ১৩ ), পিতা- পিয়ার মোহাম্মদ পিয়ারু, মাতা – তানজু বেগম, সাং – কোতয়ালী, জেলা – রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
বর্তমানে ভিকটিম চিকিৎসাধীন রয়েছে এবং তার সার্বিক নিরাপত্তা ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হচ্ছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...