শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

কাপ্তাই হ্রদে ৮ কিলোমিটার এলাকাজুড়ে খাল খনন শুরু

  • প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১:১৫ অপরাহ্ণ | আপডেট: ২১ ঘন্টা আগে

রাঙ্গামাটি প্রতিনিধি:-
রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় নদী পথে চলাচলে এলাকাবাসীর দুর্ভোগ নিরসন ও প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাপ্তাই হ্রদের ৮ কিলোমিটার এলাকাজুড়ে ৪০দিনব্যাপী  খাল খনন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে|
গতকাল বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি সদর উপজেলাধীন বন্দুকভাঙা ইউনিয়নের ত্রিপুরাছড়া গ্রামে খাল খনন কর্মসচির উদ্বোধন করেন বন্দুকভাঙা ইউপি চেয়ারম্যান অমর চাকমা|
খাল খনন কর্মসূচিতে বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ড্যানিস চাকমা, পরিষদের সদস্য রিপন চাকমা, সদস্য চিত্ত রঞ্জন চাকমা, সদস্য পূর্ণ চক্র চাকমা, সদস্য অঞ্জুমণি চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
৪০ দিনের কর্মসূচিতে ত্রিপুরাছড়া হতে দ্বিমূখ্যাছড়া পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার কাপ্তাই হ্রদের পানি পথের খাল খননের কাজ করা হবে| খাল খনন কর্মসুচিতে ৬০০ জন গ্রামবাসী শ্রমিক হিসেবে অংশ গ্রহণ করেন|
খাল খনন কর্মসূচি উদ্বোধনের সময় বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনীর অঙ্গিকার বাস্তবায়নের জন্য বন্দুকভাঙ্গার ত্রিপুরাছড়া হতে দ্বিমূখ্যাছড়া পর্যন্ত প্রায় ৮কিলোমিটার পানি পথের খনন করা হবে| ৪০ দিনের কর্মসূর্চিতে প্রতিদিন ৬০০ জন শ্রমিক কাজ করবে| কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় শুকিয়ে গেছে এলাকার সব খাল| এতে নৌ যান চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় এলাকাবাসীদের| বাগানে উৎপাদিত পণ্য পরিবহণকারী ইঞ্জিন চালিত বোটগুলো আটকে গিয়ে তীব্র ভোগান্তিতে পড়েন এলাকাবাসী|#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...