শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

রাঙ্গামাটি বরকলে জামায়াত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

  • প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১:২১ অপরাহ্ণ | আপডেট: ২০ ঘন্টা আগে

নিজস্ব প্রতিনিধি:-
রাঙ্গামাটির বরকল উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছে| চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করা হয়| রাঙ্গামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নের হরিণা বাজারের ব্যবসায়ী মোজাম্মেল হক এই মামলাটি দায়ের করেন| এতে জামায়াতের সেক্রেটারীসহ দুইজনকে আসামী করা হয়| তারা হলেন, বরকল উপজেলার দক্ষিণ এরাবুনিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোঃ রবিউল ইসলাম(২৮) এবং অপর আসামী একই উপজেলার কলাবুনিয়া গ্রামের মোঃ আজিমুদ্দিনের ছেলে মোঃ নূর হোসেন (৩৪)| অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম বরকল উপজেলা জামায়াতের সেক্রেটারি বলে জানা গেছে| রবিউল ইসলাম হরিণার ব্যবসায়ী মোজাম্মেল হকের নিকট দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়| চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করার পর থেকে ব্যবসায়ী মোজাম্মেল হককে জীবন নাশের হুমকি দেয়ায় বরকল থানায় সাধারন ডায়েরীও করেছে ভুক্তভোগী ব্যবসায়ী| চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন|
চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে করা মামলায় (সাইবার পিটিশন নং-১৩৯/২০২৬) জানা যায়, ব্যবসায়ী মোজাম্মেল হক ও জামায়াতের সেক্রেটারী রবিউল ইসলামের বাড়ী একই এলাকায়| অপরদিকে মোঃ নূর হোসেনের বাড়ী লালমনিরহাট জেলায় হলেও দীর্ঘদিন একই এলাকায় বসবাস করেন| ব্যবসায়ী মোজাম্মেল হক হরিনা বাজারে বিভিন্ন ধরনের ডিলারশীপ ব্যবসা করে আসছেন দীর্ঘদিন থেকে| তারই সুত্র ধরে মোঃ রবিউল ইসলাম ও মোঃ নূর হোসেনের সাথে বেশ সখ্যতা ˆতরী হয়| কিন্তু মোজাম্মেল হকের ব্যবসা দিন দিন উন্নতি দেখতে পেলে এতে বিভিন্ন ধরনের প্রপাগান্ড করে তার নিকট থেকে অন্যায় ও অনৈতিক দাবি করছিল মোঃ রবিউল ইসলাম ও মোঃ নূর হোসেন| কিন্ত ব্যবসায়ী মোজাম্মেল তাদের দাবী মেটাতে না পারলে বিভিন্ন অপবাদ দিয়ে মোঃ রবিউল ইসলাম ও মোঃ নুর হোসেন তাদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে মান হানিকর পোস্ট দিতে থাকে| যেখানে ব্যবসায়ী মোজাম্মেলকে কখনো চোরাকারবারী, কখনো অবৈধ ব্যবসায়ী হিসেবে মন্তব্য করে| একইসাথে সীমান্তে প্লাস্টিক পণ্য, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্য পাচার  এবং অবৈধভাবে সেগুন কাঠ  পাচারের মিথ্যা অভিযোগ দিয়ে ফেসবুকে পোস্ট করেন| এতে ব্যবসায়িক সুনাম ও পারিবারিক মান-সম্মান ক্ষুন্ন করার নিমিত্তে ব্যবসায়ীর ছবি ব্যবহার করে ফেসবুক আইডিতে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে ব্লাকমেইল করছে| বিষয়টি নিয়ে ব্যবসায়ী মোজাম্মেল হক মোঃ রবিউল ইসলাম ও মোঃ নূর হোসেনের সাথে যোগাযোগ করলে তারা দশ লক্ষ টাকা দাবী করে বলে জানায় মোজাম্মেল হক| অন্যথায় ভবিষ্যতে আরো নামে-বেনামে ফেসবুক আইডি খুলে একই রকম পোস্ট করে তার ব্যবসায়িক ও সামজিক এবং পারিবারিক সুনাম, মান-সম্মান ক্ষুন্ন করবে বলে হুমকি দেয়|
ব্যবসায়ী মোজাম্মেল হকের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন|
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বরকল উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম তার বিরুদ্ধে আনীত চাদাঁবাজীর অভিযোগ অ¯^ীকার করে বলেছেন বরকল উপজেলার ভারতীয় সীমান্ত দিয়ে যে সকল চোরাচালান হয় এর মুল হোতা হলো মোজাম্মেল হক| মুলত এসব চোরাচালানের জন্য বরকল উপজেলার দূর্নাম গোছাতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ফেইসবুকে স্টাটাস দেয়া হয়| তার বিরুদ্ধে সাইবার ট্রাবুনালে মামলা হওয়ার খবর শুনেছেন জানিয়ে তিনি পিবিআইসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী আরো বাহিনী দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন|
এদিকে সাইবার ট্রাইব্যুনালে করা মামলা দায়েরের বিষয়টি জানার পর তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং তাকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ব্যবসায়ী মোজাম্মেল হক| নিরাপত্তা চেয়ে তিনি বরকল থানায় সাধারণ ডায়েরী করেন| বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, মোজাম্মেল হক নিজের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরী করেছেন| বিষয়টি তদন্তের পর আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে|#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...