নিজস্ব প্রতিনিধি:- বাঘাইছড়িতে ইউপিডিএফ প্রসীত গ্রুপ কর্তৃক দু’জন মোটরসাইকেল চালক সহ ৪ জন জুম্ম যুবককে অপহরণের অভিযোগ ।
১৯ এপ্রিল রোববার ২০২৬ বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের বাঘাইহাট দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের অজলচুগ আমতলা নামক এলাকা (‘১০ নম্বর’) হতে বাড়ি ফেরার পথে ইউপিডিএফ কর্তৃক দু’জন মোটরসাইকেল চালকসহ ৪ জন উপজাতী যুবককে অপহরেণের অভিযোগ উঠেছে। অপহরণের পর তাদের ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ প্রত্যক্ষদর্শী সুত্রে জানিয়েছেন।
এলাকাবাসী সুত্রে জানাগেছে,অপহরনের ঘটনাটি বিকাল আনুমানিক সাড়ে ৬ ঘটিকায় ঘটনাটি ঘটে । অপহরণকৃতরা যুবকরা হলেন: আশাপ্রিয় চাকমা(২৯), পিন্টু চাকমা(২৬), কালাইয়া চাকমা (৩১) ও সুমন চাকমা (২৩)। অপহরণকৃতদের উভয়ের বাড়ি বাঘাইছড়ি উপজেলার ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়নের আর্য্যপুর এলাকায় বলে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সুত্অরে মতে, অপহরণকৃত যুবকদের স্ব স্ব অভিভাবদের ২০ এপ্রিল সোমবার দুপুর ২ঘটিকার মধ্যে সেখানে উপস্থিত থাকার জন্য ইউপিডিএফের পক্ষে থেকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।সম্প্রতি কতুকছড়ি ধর্ম
শিং চাকমাকে অপহরণের পর পাহাড়ে চরম উক্তেজনা বিরাজ করছে। আঞ্চলিক দলগুলোর মধ্যে অধিপত্য বিস্তার ভ্রাতৃত্বঘাতি সংঘাত বেড়ে চলেছে।
উল্লেখ্য, পিন্টু ও কালাইয়া চাকমা পেশাদার মোটরসাইকেল চালক এবং বাকী দু’জনও কেউ রাজনীতির সাথে সম্পৃক্ত নয় এবং এরা ব্যক্তিগত কাজের জন্য বাঘাইহাটে গিয়েছিলেন বলে জানা যায়। বাঘাইহাট এলাকার চরম উক্তেজনা বিরাজ করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন আঞ্চলিক দলে অপহরনের দায় স্বীকার করেনি। এবং অপহরণকৃতদের মুক্তির সংবাদ পাওয়া যায়নি।#