মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

রাঙামাটি সাফ ফুটবল “বিজয়ী” পাহাড়ী তিন কন্যার সংবর্ধনা

  • প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

     

চৌধুরী হারুনুর রশীদ:- উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ী তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা এবংফিফার রেফারি জয়া চাকমাকে রাঙামাটিতে জাঁকজমকপূর্ণ প্রশাসনিকভাবে সংবর্ধনা দিয়েছেন  ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে  শনিবার রাঙামাটি মারী স্টেডিয়ামে তিন কৃতী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়।
কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বর্নাঢ্য র‌্যালী করে  ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের নিয়ে মোটর শোভাযাত্রা যোগে রাঙামাটি  শহর প্রদক্ষিন করে মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয় ।


তিন কৃতী ফুটবলারদের জেলা প্রশাসন  ১লক্ষ টাকা , রাঙামাটি  সেনা রিজিয়ন ১লক্ষ টাকা, পার্বত্য  জেলা পরিষদ ১লক্ষ টাকা, পৌরপ্রশাসক ৫০ হাজার টাকা মোট তিন লক্ষ ৫০ হাজার টাকা চেক প্রদান করেন। এসময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রিজিয়ন কমান্ডার,কাজল তালুকদার জেলা পরিষদের চেয়ারম্যান,নাসরিন সুলতানা পৌরপ্রশাসক  সন্মানার চেক তুলে দেন।
রাঙামাটির রাজনৈতিক সংগঠনের বিএনপি, জামায়াত ইসলাম ও সামাজিক সংগঠন পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও  সন্মানার ক্রেষ্ট প্রদান করা হয় । এ ছাড়াও  ফিফার রেফারি ও রাঙামাটির কৃতী সন্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়।
উল্লেখ্য- ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়ে গৌরব দাবী রাখে দেশের একমাত্র নারী ফুটবল দল। #

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...