নিজস্ব প্রতিনিধি:- ২৪ এপ্রিল শুক্রবার কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মৎস্য আহরণ ও বাজারজাত নিষেধজ্ঞা দিয়েছেন জেলা প্রশাসক নাজমা আসরাফি।
২০ এপ্রিল সোমবার বিকাল ৩ ঘটিকায় জেলা প্রশাসকের কার্য্যলয়ে হ্রদ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আয়োজিত এক সভায় হ্রদে মাছ ধরা ও বাজারজাত নিষেধজ্ঞা সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি ও অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধির জন্য আগামী ২৪ এপ্রিল শুক্রবার থেকে ২৫ জুলাই ২০২৬ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য মাছ আহরণ ও বাজারজাতের ওপর নিষেধজ্ঞা আরোপ করা হয়। সভায় বক্তব্য রাখেন জসিম উদ্দীন চৌধুরী (অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম)আবু মোহাম্মদ দিদারুল ইসলাম সহকারী পুলিশ সুপার নৌপুলিশ চট্টগ্রাম, মো:নাজিম উদ্দীন পুলিশ পরিদর্শক (নি:) ইনচার্জ নৌপুলিশ ফাড়ি রাঙামাটি, মিজানুর রহমান জেলা মৎস্য কর্মকর্তা,মো:ইশতিয়াক হায়দার বৈজ্ঞানিক কর্মকর্তা বিিএফ.আর আই,প্রকাশ চাকমা উপ-বিভাগীয় প্রকৌশলী বাপাউবো,উদায়ন বড়ুয়া সভাপতি রাঙামাটি মৎস্য সমবায় ব্যবসায়ী সমিতি ও মো:আবু তৈয়ব সাধারণ সম্পাদ রাঙামাটি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি প্রমুখ ।
দক্ষিন এশিয়ার বৃহক্তম কৃত্রিম কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ার ফলে প্রতিবছর ন্যায় এবারও এই সিদ্ধান্ত নেয়া হয়।